Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস

২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস

2026-09-16  মোঃ হাসান মাহমুদ জয় কুড়িগ্রাম প্রতিনিধি  29 views
২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস সংলগ্ন স্থানে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের মোট ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক ও রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির আহ্বায়ক মো. ফয়সাল বিন রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ অনুযায়ী সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভূরুঙ্গামারী শুল্ক গুদামে সংরক্ষিত বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্ধারিত স্থানে পণ্যগুলো ধ্বংসের পর গর্ত করে মাটিচাপা দেওয়া হয়। ধ্বংস করা পণ্যের মোট ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।


Share: