Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান দম্পতি - Chief TV

৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান দম্পতি - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  108 views
৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান দম্পতি - Chief TV

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের হতাশার মধ্যেই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছে দেশটি। মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫ বার চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ব্রাজিলের রেনাতো বায়মা গাইয়া ও তার প্রেমিকা নাইরা রবার্টা রিবেইরো ডি মারিন্স।

রেকর্ড গড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৩২ বছর বয়সী রেনাতো পেশায় একজন চিকিৎসক। এর আগেও দ্রুততম সময়ে বইয়ের পাতা উল্টানো ও পা ঘোরানোর মতো একাধিক গিনেস রেকর্ড গড়েছেন তিনি।

রেনাতো জানান, তিনি এডিএইচডি (ADHD)-তে আক্রান্ত। নিজের সীমাবদ্ধতাকে জয় করে মানুষকে অনুপ্রাণিত করাই তার লক্ষ্য। পাশাপাশি তিনি একজন অস্থিমজ্জা দাতাও এবং নিজের অর্জনের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নির্ধারিত ৩০ সেকেন্ডে রেনাতো অবিশ্বাস্য গতিতে প্রেমিকার গালে চুম্বন করছেন। পুরো সময়জুড়ে নাইরাও হাসিমুখে তার সঙ্গে ছিলেন। সময় শেষ হওয়ার পর তাদের চুম্বনের সংখ্যা দাঁড়ায় ১৯৫-এ, যা নতুন গিনেস বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এতেই থেমে থাকতে চান না এই দম্পতি। তাদের পরবর্তী লক্ষ্য এক মিনিটে সর্বোচ্চ চুম্বনের বর্তমান বিশ্বরেকর্ড ভাঙা, যা বর্তমানে ৬০ সেকেন্ডে ২৭৭টি চুম্বনের মাধ্যমে এক জাপানি দম্পতির দখলে রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এই কীর্তির প্রশংসা করেছেন, আবার কেউ মজার মন্তব্য করে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তবে সব মিলিয়ে ব্রাজিলিয়ান এই দম্পতির ব্যতিক্রমী রেকর্ড এখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু।


Share: