ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের সহযোগিতায় সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি, বানেশ্বর এবং সূতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকার শতাধিক নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়। প্রত্যেকের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী একটি সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন শ্যামল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর আগে আরও দুই মামলায় জামিন পাওয়ায় এখন তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে তাদের বয়সের ব্যবধান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
ভিডিওতে গাজী নজরুল ইসলামকে ওই তরুণীকে নিয়ে কতদিন ধরে আসা-যাওয়া করছেন—এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি একবারই তাকে নিয়ে এসেছেন বলে দাবি করেন। এ সময় জামায়াতের নেতা হয়েও তরুণীকে সঙ্গে নিয়ে আসা অন্যায় হয়েছে বলেও তিনি স্বীকার করেন বলে ভিডিওতে শোনা যায়।
সন্তান জন্মের পর নিজের গর্ভফুল বা প্লাসেন্টা গ্রহণের প্রবণতা বিশ্বের বিভিন্ন দেশে আলোচনায় এসেছে। কেউ কেউ দাবি করেন, এটি প্রসব-পরবর্তী দুর্বলতা কমানো, মানসিক সুস্থতা বজায় রাখা, বুকের দুধ বাড়ানো কিংবা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সহায়ক। তবে এসব দাবির পক্ষে এখনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলেছেন তিনি।
মামলার বাদী অভিযোগ করেন, তার প্রতিবন্ধী বোন ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে শুক্রবার সকালে মোবারক শেখ তাকে রাস্তা থেকে জোর করে নিজের ঘরে নিয়ে যান। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং কান্নাকাটি করেন।
প্রায় দুই বছর ধরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশের পর বাংলাদেশ ও ভারত—দুই দেশেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ২২ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তার গাড়ি থেকে গাঁজা, একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র পরিবর্তনের সন্দেহভাজন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
বিশ্বকাপ ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই প্রথমবারের মতো লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন। ফাইনালের আগে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে তাদের ১৯ বছর আগের একটি ছবি।