Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ - Chief TV

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ - Chief TV

2026-09-10  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  40 views
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ - Chief TV

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক সহায়তার আওতায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা কর্মক্ষমতা হারানো পরিবারগুলোর জন্য এ ধরনের আর্থিক সহায়তা কিছুটা হলেও দুর্ভোগ কমাতে ভূমিকা রাখবে। তবে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, চালকদের সচেতনতা বাড়ানো এবং যানবাহনের নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


Share: