Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
বিনোদন
    নাজমুন নাহারের বিশ্বজয়ের মুকুটে ১৮৫ দেশ - Chief TV

    নাজমুন নাহারের বিশ্বজয়ের মুকুটে ১৮৫ দেশ - Chief TV

    2026-08-19  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
    বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেলেন দেশের কৃতি অভিযাত্রী নাজমুন নাহার। গত ৭ আগস্ট ভুটান ভ্রমণের মাধ্যমে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে ১৮৫তম দেশ ঘুরে দেখার ঐতিহাসিক গৌরব। এই অনন্য অর্জনের মধ্য দিয়ে তিনি শুধু দেশের প্রথম নারীই নন, বরং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে লাল-সবুজ পতাকা হাতে এত বিশাল সংখ্যক দেশ ভ্রমণের বিরল কৃতিত্ব গড়লেন।
    এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন - Chief TV

    এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন - Chief TV

    2026-08-19  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
    তরুণ অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এমন ফলাফল অর্জনে উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
    যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল - Chief TV

    যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল - Chief TV

    2026-08-17  ডেস্ক রিপোর্ট
    ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ার ও চলচ্চিত্রে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘ প্রায় নয় বছর এই বিয়ের খবর গোপন রেখেছিলেন দুজন বলে জানান অপু।
    আজ ‘আম্মাজানের’ জন্মদিন - Chief TV

    আজ ‘আম্মাজানের’ জন্মদিন - Chief TV

    2026-08-17  ডেস্ক রিপোর্ট
    ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। তাঁর আসল নাম ঝর্ণা বসাক। শৈশবে খেলাধুলাপ্রিয় ও চঞ্চল স্বভাবের ঝর্ণার অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনাই ছিল না। বড় বোন সন্ধ্যা বসাককে দেখে নাচের প্রতি আগ্রহ তৈরি হলে বাবা তাঁকে ভর্তি করিয়ে দেন বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা)।
    দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন - Chief TV

    দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন - Chief TV

    2026-08-16  ডেস্ক রিপোর্ট
    স্ত্রীর করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীর দাবি, অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে এখন আর বাধা নেই।
    ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে - Chief TV

    ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে - Chief TV

    2026-08-16  ডেস্ক রিপোর্ট
    দীর্ঘদিন পর আবারও বক্স অফিসে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেতা ইমরান হাশমি। বহু প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটি প্রথম দিনে ২৭ কোটি রুপির বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।
    অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার - Chief TV

    অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার - Chief TV

    2026-08-16  ডেস্ক রিপোর্ট
    রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
    ‘পাত্রী চাই’ দিয়ে সিনেমার খাতায় নাম লেখালেন সামিয়া - Chief TV

    ‘পাত্রী চাই’ দিয়ে সিনেমার খাতায় নাম লেখালেন সামিয়া - Chief TV

    2026-08-15  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
    অভিনয়ের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন ২০২৪ সালে। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ধীরে ধীরে নাটক ও মিউজিক ভিডিওতে নিজের জায়গা তৈরি করছেন নারায়ণগঞ্জের মেয়ে সামিয়া আক্তার রিতা। এবার সেই পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়। বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
    রায়হান রাফীর ‘লায়ন’ আর করছেন না জিৎ - Chief TV

    রায়হান রাফীর ‘লায়ন’ আর করছেন না জিৎ - Chief TV

    2026-08-14  ডেস্ক রিপোর্ট
    ২০২৪ সালে জিতের জন্মদিনে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বড় বাজেটে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এতে জিতের সঙ্গে বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের অভিনয়ের কথা ছিল।