Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে ২৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ সাফির - Chief TV

বকশীগঞ্জে ২৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ সাফির - Chief TV

2026-09-13  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  50 views
বকশীগঞ্জে ২৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ সাফির - Chief TV

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মো. সাফি নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সাফি নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজ করেও সাফির কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে হঠাৎ করে খুঁজে না পাওয়ায় মা-বাবাসহ পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

নিখোঁজ সাফির বাবার নাম মো. আনারুল এবং দাদার নাম মো. আইনাল হক। তাদের স্থায়ী ঠিকানা বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পূর্বপাড়া গ্রামে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান ও পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাফির সন্ধান পেলে ০১৬১৩৬৩৯৬৪৩ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


Share: