Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারতে যাওয়ার পথে আটক - Chief TV

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারতে যাওয়ার পথে আটক - Chief TV

2026-09-17  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  21 views
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারতে যাওয়ার পথে আটক - Chief TV

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে তাকে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়ে চেকপোস্টে আসেন এম এ খালেক। কাগজপত্র যাচাইয়ের সময় তার পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য পরীক্ষা করে পুলিশ। পরে তাকে আটক করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এম এ খালেককে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


Share: