2026-08-24ডেস্ক রিপোর্ট
কেভিন ম্যাকডোনাল্ড জানান, শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে এর আগেও তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে তখন উপযুক্ত সময় ও পরিবেশ না পাওয়ায় সেই উদ্যোগ আর এগোয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাহরুখের বিশ্বজোড়া জনপ্রিয়তার পেছনের গল্প তুলে ধরার আগ্রহ এখনো রয়েছে তার।
আরও দেখুন
2026-08-23ডেস্ক রিপোর্ট
শোয়ে নিজের দাম্পত্য জীবনের কথা বলায় অনেকে আকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রচারের জন্য ব্যক্তিগত বিষয় ব্যবহার করার অভিযোগ তোলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরহান অবত্রামণি (ওরি)ও তাকে এ নিয়ে সমালোচনা করেন।
আরও দেখুন
2026-08-23ডেস্ক রিপোর্ট
ঢাকার বসুন্ধরায় জন্ম ও বেড়ে ওঠা শান্তা ইসলাম ২০১৯ সালে একটি ফটোশুটের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর থেকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুটে কাজ করছেন। পাশাপাশি র্যাম্পেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন, যেখানে একাধিক আয়োজনে শোস্টপার হিসেবে হেঁটেছেন তিনি।
আরও দেখুন
2026-08-23হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
শোবিজে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে ২০২২ সালের শুরুর দিকে ক্যারিয়ার শুরু করেছিলেন সাবরিনা সাবরিন। একটি ফটোশুট দিয়েই তার যাত্রা শুরু, এরপর ধীরে ধীরে র্যাম্প, প্রমোশনাল ফটোশুট ও মিউজিক ভিডিওতে কাজ করে নিজেকে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছেন তিনি। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হচ্ছেন এই তরুণ শিল্পী।
আরও দেখুন
2026-08-23ডেস্ক রিপোর্ট
ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় বিমানে করে দেশ ছাড়ার কথা রয়েছে তার। ওমরা পালনের পাশাপাশি সৌদি আরবে একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেবেন তিনি।
আরও দেখুন
2026-08-22ডেস্ক রিপোর্ট
সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের প্রায় তিন লাখ অনুসারীর একটি ফ্যান পেজ থেকে নেতিবাচক ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসার পর সরাসরি ওই পেজের কমেন্ট বক্সে গিয়ে আপত্তি জানান দেব।
আরও দেখুন
2026-08-22ডেস্ক রিপোর্ট
নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর সময় ডিপজল চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন। এ কারণে ওই সময়কার চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ঘটনা ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য তার জানা থাকতে পারে বলে মনে করেন তিনি। তদন্তের স্বার্থে ডিপজলকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেও দাবি করেন নীলা চৌধুরী।
আরও দেখুন
2026-08-22ডেস্ক রিপোর্ট
ভারতের দিল্লির ব্যস্ততম এলাকা গ্রেটার কৈলাশ-১-এর এম ব্লক মার্কেটে বলিউড তারকা সালমান খানের ফিটনেস ব্র্যান্ডের একটি জিম ফ্র্যাঞ্চাইজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বহুতল ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও দেখুন