Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু - Chief TV

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু - Chief TV

2026-09-09  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  47 views
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ ইসলাম ওই গ্রামের মো. জামাত ইসলামের ছেলে। চলতি বছর আইরমারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

স্বজনরা জানান, দুপুরে স্থানীয় একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন পারভেজ। পরে গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারভেজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Share: