Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম সাময়িক বরখাস্ত - Chief TV

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম সাময়িক বরখাস্ত - Chief TV

2026-09-14  ডেস্ক রিপোর্ট  44 views
ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম সাময়িক বরখাস্ত - Chief TV

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিন এবং অ্যামফিটামিন বা মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ শনাক্ত হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত বুধবার (১০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি গত ৩১ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত এবং রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর থেকে মিরপুর সেনানিবাসে যান।

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন এবং অ্যামফিটামিন বা মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়। ডিএসসিএসসি কোর্স চলাকালে এ ধরনের পরীক্ষার ফলাফল কোর্সের শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকার সময় আ ফ ম নিজাম উদ্দিন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।


Share: