Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধার চরাঞ্চলে গরু পালনেই ঘুরছে বহু পরিবারের জীবিকা - Chief TV

গাইবান্ধার চরাঞ্চলে গরু পালনেই ঘুরছে বহু পরিবারের জীবিকা - Chief TV

2026-09-16  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  20 views
গাইবান্ধার চরাঞ্চলে গরু পালনেই ঘুরছে বহু পরিবারের জীবিকা - Chief TV

গাইবান্ধার চরাঞ্চলে গরু পালন বহু পরিবারের জীবিকার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। নুনগোলার চর, শাহিনের চর, বাটিকামারির চর, কুন্দলপাড়ার চর, মোল্লার চর ও কামারজানিসহ বিভিন্ন চরে প্রাকৃতিক ঘাসের ওপর নির্ভর করে গরু পালন করছেন স্থানীয় খামারি ও গৃহস্থরা।

চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নদী পারাপার যেন নিত্যদিনের অংশ। অনেক পরিবারের বসতি নদীর এক পাড়ে হলেও গবাদিপশুর জন্য পর্যাপ্ত ঘাস পাওয়া যায় অন্য পাড়ের চরে। ফলে দিনের বিভিন্ন সময়ে গরু নিয়ে নদী পার হয়ে চরাঞ্চলে যেতে হয় তাদের। সেখানে গরুগুলোকে ঘাস খাওয়ানোর পর আবার নদী পার করে বাড়িতে ফিরিয়ে আনেন তারা।

স্থানীয়দের কেউ গরুর দুধ বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছেন, আবার কেউ গরু পালন করে বড় করার পর বিভিন্ন সময়ে বিক্রি করে আয় করছেন। এভাবেই চরাঞ্চলের অনেক পরিবারের দৈনন্দিন জীবনে গরু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে গবাদিপশুর রোগবালাই ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। দুর্গম চরাঞ্চলে দ্রুত চিকিৎসাসেবা ও নিয়মিত টিকাদান পাওয়া নিয়ে রয়েছে নানা সীমাবদ্ধতা। জরুরি সময়ে গবাদিপশুর চিকিৎসা করাতে দূরের এলাকায় যেতে হওয়ায় অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

খামারিদের দাবি, চরাঞ্চলে নিয়মিত টিকাদান, দ্রুত চিকিৎসাসেবা এবং প্রাণিসম্পদ বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করা গেলে গরু পালন আরও লাভজনক হবে। একই সঙ্গে চরাঞ্চলের মানুষের কর্মসংস্থান ও পারিবারিক আয় বাড়াতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।


Share: