Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে আহত ১০ - Chief TV

গাইবান্ধায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে আহত ১০ - Chief TV

2026-09-16  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  21 views
গাইবান্ধায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে আহত ১০ - Chief TV

গাইবান্ধা সদর উপজেলার সাদুল্লাহপুর রোডে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাদুল্লাহপুর রোডে চলাচলের সময় নসিমন ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে কী কারণে নসিমন ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।


Share: