Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার - Chief TV

গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  31 views
গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার - Chief TV

ময়মনসিংহের ভালুকায় গোপন বৈঠক করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খারুয়ালী এলাকার এস বি এফ ইটভাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খারুয়ালী গ্রামের দুই ভাই সাব্বির (২৬) ও সিয়াম (১৯), তামিম (১৯), মো. শাহাদৎ শেখ (২০), মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের ইকবাল মিয়া (২০), মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজার এলাকার রনি (২০)।

পুলিশ জানায়, খারুয়ালী এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে জনবল সংগঠিত হয়ে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Share: