Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / বরগুনা / গভীর রাতে বেড়া খুলে গৃহবধূর ঘরে প্রতিবেশী চাচা - Chief TV

গভীর রাতে বেড়া খুলে গৃহবধূর ঘরে প্রতিবেশী চাচা - Chief TV

2026-09-10  ডেস্ক রিপোর্ট  40 views
গভীর রাতে বেড়া খুলে গৃহবধূর ঘরে প্রতিবেশী চাচা - Chief TV

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে ওই গৃহবধূ তার এক বছরের শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত মো. আফাজ ঘরের টিনের বেড়া খুলে ভেতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ঘরে থাকা কিস্তির টাকা ও নগদ ৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তাকে হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী জীবিকার প্রয়োজনে বরিশালে অটোরিকশা চালান। ঘটনার খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

অভিযুক্ত মো. আফাজ বরগুনা সদর উপজেলার সিংড়াবুনিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সম্পর্কে তিনি ভুক্তভোগী নারীর প্রতিবেশী চাচা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু পারভেজ মোহাম্মদ হাসনাইন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাদীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: