Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী - Chief TV

জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী - Chief TV

2026-09-16  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  28 views
জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী - Chief TV

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণ সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে। তাদের কথা বলার সুযোগ না দিলে এবং মতামতকে গুরুত্ব না দিলে সরকার সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করাই সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান মো. আসাদুজ্জামান। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে; তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

আইনমন্ত্রী মাঠপর্যায়ের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানান।


Share: