Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / প্রশাসন / জয়পুরহাটে নির্বাচন ও গণভোট সামনে রেখে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া - Chief TV

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট সামনে রেখে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া - Chief TV

2026-01-28  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  242 views
জয়পুরহাটে নির্বাচন ও গণভোট সামনে রেখে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিরাপত্তা বাহিনীগুলোর যৌথ মহড়া ও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।

মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়া চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেওয়া হয়, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি সাধারণ জনগণের মাঝেও আস্থার পরিবেশ তৈরি হয়।


Share: