Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / খামেনির প্রথম জানাজায় তেহরানে জনতার মহাসমুদ্র - Chief TV

খামেনির প্রথম জানাজায় তেহরানে জনতার মহাসমুদ্র - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  104 views
খামেনির প্রথম জানাজায় তেহরানে জনতার মহাসমুদ্র - Chief TV
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় সম্পন্ন হয়েছে। রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত এই জানাজায় লাখো শোকাহত মানুষের ঢল নামে। নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

জানাজার আনুষ্ঠানিকতা তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত বোশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

শনিবার থেকেই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। আগামী কয়েক দিন ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলবে।
 
সোমবার (৬ জুলাই) তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে এবং বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান হবে। সবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।

Share: