Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ট্রেন্ডিং / কুকুরের লেজ সোজা করার 'যন্ত্র' আবিষ্কারের দাবি স্কুলছাত্রের - Chief TV

কুকুরের লেজ সোজা করার 'যন্ত্র' আবিষ্কারের দাবি স্কুলছাত্রের - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  39 views
কুকুরের লেজ সোজা করার 'যন্ত্র' আবিষ্কারের দাবি স্কুলছাত্রের - Chief TV

‘কুকুরের লেজ কখনো সোজা হয় না’—প্রচলিত এই প্রবাদকে যেন চ্যালেঞ্জই করে বসেছে এক স্কুলছাত্র। রাস্তার একটি কুকুরের লেজ লাঠির সাহায্যে সোজা করার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা এক ছাত্র রাস্তার পাশে একটি কুকুরের সঙ্গে খেলছিল। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে কুকুরটির লেজ সোজা করার চেষ্টা করে সে। পুরো ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয়।

ভিডিওতে ছাত্রটিকে মজার ছলে নিজের কাণ্ডের কথা বলতে শোনা যায়। সে দাবি করে, কুকুরের লেজ সোজা করে দিয়ে সে যেন একটি বিশ্বরেকর্ড করে ফেলেছে। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে প্রশ্ন করে, কে বলেছে কুকুরের লেজ সোজা করা যায় না?

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কুকুরটির লেজ সোজা করার চেষ্টার চেয়ে ভিডিওতে ছাত্রটির অভিব্যক্তি ও কথাবার্তার ধরনই বেশি নজর কেড়েছে।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ হাস্যরসে মেতে উঠেছেন। অনেকেই স্কুলছাত্রের এই কাণ্ডকে নিছক মজার ঘটনা হিসেবে দেখছেন। এরই মধ্যে ভিডিওটি বহুবার দেখা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


Share: