Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড - Chief TV

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড - Chief TV

2026-09-16  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  66 views
মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে নূর হোসেন (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নূর হোসেনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত নূর হোসেন বকশীগঞ্জ পৌরসভার ঝালরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ঘুটু শেখের ছেলে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাসসহ পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share: