Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি - Chief TV

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  31 views
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি - Chief TV

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পেট থেকে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতিসহ মোট ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকরা। সফল অস্ত্রোপচারের মাধ্যমে এসব বস্তু অপসারণের ঘটনায় চিকিৎসকরাও বিস্মিত হয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নারসারাওপেটের মাতশ্রী প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। পেটলুরিভারিপালেম গ্রামের ওই নারী তীব্র বুকব্যথা ও অস্বস্তি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে যান।

হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতরে একাধিক অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি শনাক্ত করেন চিকিৎসকরা। পরে ডা. পি. রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি চিকিৎসক দল অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণের উদ্যোগ নেয়।

প্রায় এক ঘণ্টার প্রক্রিয়ায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সব বস্তু বের করে আনেন চিকিৎসকরা। উদ্ধার করা কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার। একটি কলমের ক্যাপ খোলা অবস্থায় পাওয়া যায়, যা পেটের ভেতরে আঘাতের ঝুঁকি তৈরি করতে পারত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ডা. রামচন্দ্র রেড্ডি জানান, ওই নারী কীভাবে এতগুলো বস্তু গিলে ফেলেছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।


Share: