Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / নৃত্যেই শুরু, অভিনয়ে স্বপ্ন বুনছেন সোনিয়া লাজুক - Chief TV

নৃত্যেই শুরু, অভিনয়ে স্বপ্ন বুনছেন সোনিয়া লাজুক - Chief TV

2026-09-17  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  37 views
নৃত্যেই শুরু, অভিনয়ে স্বপ্ন বুনছেন সোনিয়া লাজুক - Chief TV

শৈশবেই নাচের হাতেখড়ি। মাত্র সাড়ে তিন বছর বয়সে নৃত্যচর্চা শুরু করা সেই ছোট্ট মেয়েটিই এখন অভিনয়, ফটোশুট ও উপস্থাপনা—বিনোদন জগতের একাধিক মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। তিনি সোনিয়া লাজুক।

মানিকগঞ্জে বেড়ে ওঠা সোনিয়ার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনাও সেখানেই। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিনের নৃত্যচর্চা ধীরে ধীরে তাকে মঞ্চ ও ক্যামেরার সামনে কাজ করার আত্মবিশ্বাস এনে দেয়।

অভিনয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন সোনিয়া। চট্টগ্রাম বিটিভির ‘এই বাড়ির বউ’ এবং এনটিভির ‘যে চোখে আলো নেই’ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘হেনা এখন ভাইরাল বউ’সহ আরও কয়েকটি নাটকে দেখা গেছে তাকে।

 

ghkjufyuoi.jpg

 

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের জায়গা তৈরি করতে এগিয়ে যাচ্ছেন সোনিয়া। রফিকুল ইসলাম খান পরিচালিত ‘আমি নায়িকা হবো’ সিনেমার শুটিং চলছে। একই পরিচালকের ‘নয়নের মালা’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। বড় পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের কাছে নতুনভাবে পরিচিত হতে আশাবাদী এই তরুণী।

অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটেও কাজ করছেন সোনিয়া। সেই সঙ্গে ‘বৈঠকখানা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। ফলে অভিনয়, মডেলিং ও উপস্থাপনা—তিন ক্ষেত্রেই নিজের দক্ষতা তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

নাচ দিয়ে শুরু হওয়া দীর্ঘ পথচলায় একের পর এক নতুন অভিজ্ঞতা যুক্ত হচ্ছে সোনিয়া লাজুকের ক্যারিয়ারে। ভবিষ্যতে ধারাবাহিকভাবে ভালো কাজের মাধ্যমে দর্শকদের মনে নিজের আলাদা পরিচিতি তৈরি করাই তার লক্ষ্য।


Share: