Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / অগ্নিকাণ্ডে ঘর হারানো প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন স্থানীয়রা - Chief TV

অগ্নিকাণ্ডে ঘর হারানো প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন স্থানীয়রা - Chief TV

2026-09-18  মোঃ কামরুল ইসলাম প্রতিনিধি:  25 views
অগ্নিকাণ্ডে ঘর হারানো প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন স্থানীয়রা - Chief TV

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে চুরি ও অগ্নিকাণ্ডে বসতঘর হারানো শারীরিক প্রতিবন্ধী শাহাদাত খানের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তাঁদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় শাহাদাতের জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

প্রায় এক মাস আগে চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় শাহাদাতের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে চান্দ্রা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নয়ন ঢালী ও মো. ইব্রাহিম রাঢ়ীর তত্ত্বাবধানে স্থানীয় প্রায় ১০ জনের সহযোগিতায় নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নয়ন ঢালী, সাবেক ইউপি সদস্য কালু মেম্বার ও ইব্রাহিম রাঢ়ী নির্মিত নতুন ঘরটি পরিদর্শন করেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহাদাত ও তাঁর মা। তাঁরা সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন ঘর পাওয়ায় এখন শীত-বৃষ্টিতে আর কষ্ট করতে হবে না।

নয়ন ঢালী, কালু মেম্বার ও ইব্রাহিম রাঢ়ী বলেন, অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতা নিয়ে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।


Share: