Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / অভিযোগের পর পাবনার ডিবি ওসি রাশিদুল ইসলাম প্রত্যাহার - Chief TV

অভিযোগের পর পাবনার ডিবি ওসি রাশিদুল ইসলাম প্রত্যাহার - Chief TV

2026-09-14  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  42 views
অভিযোগের পর পাবনার ডিবি ওসি রাশিদুল ইসলাম প্রত্যাহার - Chief TV

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর প্রশাসনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নিজ কার্যালয়ে এক নারীকে জিম্মি করে একটি মহলের সঙ্গে যোগসাজশে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় ভিডিও তৈরি করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পাবনার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে পাবনার সাংবাদিকরা ডিবির ওই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

এরপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাশিদুল ইসলামকে পাবনা থেকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাংবাদিক নেতারা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


Share: