Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন - Chief TV

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  46 views
পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন - Chief TV

কক্সবাজারের চকরিয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ প্রকাশ আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদের বরাতে জানা গেছে, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে ডুলাহাজারা সাফারি পার্কে কর্মরত এক টুরিস্ট পুলিশ সদস্যের বাড়িতে পারভেজ ও তার সহযোগীরা প্রবেশ করেন। এ সময় তারা ডাকাতির পর ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পারভেজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।


Share: