Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান - Chief TV

সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান - Chief TV

2026-06-21  আন্তর্জাতিক ডেস্ক  105 views
সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান - Chief TV

সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে তিনি সেখানে গেছেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি দুই দেশের চলমান কারিগরি (টেকনিক্যাল) আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

জানা গেছে, সুইজারল্যান্ডের অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ কাঠামোর আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তবে আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে এই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র।

শনিবার (২০ জুন) সাংবাদিকদের জেডি ভ্যান্স জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে এই আলোচনায় অগ্রগতি হবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, ‘শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে লেবাননের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কমছে।’ তিনি আরও যোগ করেন, ইসরাইল ও লেবানন উভয় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে এই পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচালনা করা প্রয়োজন।


Share: