গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে ‘আইকনিক পরিবহন’-এর একটি বাস ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়। সকালে বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়।