আসিফ জানান, রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়। শুরুতে চিকিৎসকেরা শিশুটির রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কথা জানিয়েছিলেন।
সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে সাত মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল ১২ বছরের শিশু মো. রায়হান। দীর্ঘ সময় পর চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষা করার সময় তার সন্ধান পেয়েছেন স্বজনরা। তবে ফিরে আসার পর দেখা গেছে, শিশুটি গুরুতরভাবে পঙ্গু অবস্থায় রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচা নদীর টগরা ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসে ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার পর কচা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।
স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজ করেও সাফির কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে হঠাৎ করে খুঁজে না পাওয়ায় মা-বাবাসহ পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
নিহতরা হলেন উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে আসাদুল হক এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম। আহত শ্রী উদা একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।
হঠাৎ করে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ঠিক কী কারণে ইউনিটটি বন্ধ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত ও নিজে আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব থেকে বিরত থাকেননি হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে তিনি হবিগঞ্জে জেলা প্রশাসনের নির্ধারিত সভায় অংশ নিয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কারাগারে স্বজনের সঙ্গে দেখা শেষে বাড়ি ফেরার পথে তাঁরা গোয়ালডুবি ঘাটে যান। সেখান থেকে নৌকাটি ছাড়ার পর পদ্মা নদীর মাঝপথে তীব্র স্রোত ও হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে পুলিশ অনুসন্ধান করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর প্রাথমিকভাবে অপহরণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। তবে দিনের ব্যস্ততার বাইরে নিজের জন্য নির্দিষ্ট সময় রাখতেই রাত ১০টার পর ফোন থেকে পুরোপুরি দূরে থাকেন এই অভিনেত্রী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পলাতক দুই চালককে শনাক্তের কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি এবং তদন্ত চলাকালীন বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত রাখা।