পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩২টি দল নিয়ে কালিকাপুর মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বুধবার দক্ষিণ কালিকাপুর ইউনাইটেড ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছিল।
সৈয়দপুরের রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আয়োজক দল ছাড়াও বগুড়া, ঠাকুরগাঁওয়ের সিতাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাজীপুর, যশোরের দর্শনা ও দিনাজপুরের ভবানীপুর হরিজন পল্লীর দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় গাজীপুর ও জয়পুরহাটের দল।