ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি নির্বাচনে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতিবাদ বার্তায় তিনি বলেন, বুধবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহরে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার দায় থেকে সরকার রেহাই পাবে না এবং জনগণও তাদের ক্ষমা করবে না।
শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সম্প্রতি কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন সোহান।