ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
পরিবারের ভাষ্য, মহাখালীর একটি ভবনের ষষ্ঠ তলায় মায়ের সঙ্গে থাকত সিমি। গত এপ্রিল মাসে দুই সন্তানসহ সাইদুর ও টুম্পা নামে এক দম্পতি সেখানে সাবলেট হিসেবে ওঠেন। তারা ১ মে বাসা ছেড়ে যাওয়ার পর সিমির আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার মা। পরে স্বজনদের জিজ্ঞাসাবাদে কিশোরী নির্যাতনের বিষয়ে তাদের জানায় বলে দাবি পরিবারের।
বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।