পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে এসপি কার্যালয়ের উত্তর পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড ঘরে পুলিশ সদস্যদের জুয়া খেলার তথ্য পাওয়া যাচ্ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে সদর থানার টহল পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সংগৃহীত ফরম জমা দেওয়ার শেষ সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা। এরপর দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে যাবে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় ইউনুস আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই মোহাম্মদ মুসলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়। পরে বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে আসাদুল হক এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম। আহত শ্রী উদা একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।
সাইবার সংশ্লিষ্টরা বলছেন, স্মার্টফোনের মাধ্যমে সহজেই এসব অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। শুরুতে অল্প অঙ্কের অর্থ জেতানোর মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে আস্থা তৈরি করা হয়। পরে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন, কেউ জমি-জমা বা বসতবাড়ি বিক্রি করেও ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নানা সংকট।
উদ্ধার করা বোতলের মধ্যে ২০টি ফেন্সিবিলের বোতলে দুই লিটার এবং ২৫টি এসকাফের বোতলে আড়াই লিটার বাদামি তরল পদার্থ পাওয়া যায়। সব মিলিয়ে ৪ দশমিক ৫ লিটার তরল পদার্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সিরাজুল ইসলামের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঠাকুরগাঁওসহ এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের বিষয়। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি। তাকে একনজর দেখতে সেখানে জড়ো হন হাজারো মানুষ। মাঠের পাশাপাশি আশপাশের সড়ক ও বিভিন্ন ভবনের ছাদেও মানুষের ভিড় দেখা যায়।
ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ মতাদর্শ প্রচার ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।