Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার - Chief TV

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  107 views
তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার - Chief TV
সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথিকে বারবার ‘স্যার’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।
 
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিন মিনিটের স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরকে মোট ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন।

অনুষ্ঠানের ওই বক্তব্যের ভিডিও ক্লিপটি দ্রুতই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
 
সমালোচকদের বড় একটি অংশ এটিকে ‘অতিরিক্ত তোষামোদ’ হিসেবে দেখছেন এবং সরকারি কর্মকর্তাদের এ ধরনের পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অনেকেই বিষয়টিকে কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত অভ্যাসের প্রতিফলন বলেও মন্তব্য করেছেন।

এ বিষয়ে শওকত জামিল জানান, এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ নয়, বরং তার দীর্ঘদিনের অভ্যাস। তিনি বলেন, ‘আমি বরাবরই সিনিয়র এবং অগ্রজদের প্রতি সম্মান প্রদর্শন করতে এভাবেই সম্বোধন করি। বক্তব্যের সময় অভ্যাসবশতই ‘স্যার’ শব্দটি বারবার এসেছে। এর পেছনে অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল না।’

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share: