Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ - Chief TV

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  38 views
বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ - Chief TV

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় পৃথক দুটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতক দুটির মধ্যে একজন ছেলে ও অন্যজন মেয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজারের বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণ করছিলেন। এ সময় ময়লার স্তূপের মধ্যে দুটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা।

এক পরিচ্ছন্নতাকর্মী জানান, ময়লা এক জায়গায় করার সময় দুটি ডিব্বা পাওয়া যায়। পরে ডিব্বার মুখ খুলে পলিথিনের ভেতরে কাপড় দেখতে পান তারা। কাপড় সরানোর পর নবজাতক দুটির মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতক দুটির মরদেহ সেখানে কীভাবে এলো এবং কারা ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share: