Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭ - Chief TV

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭ - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  48 views
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭ - Chief TV

বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল যুবক হঠাৎ সেখানে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও মিছিলের বিভিন্ন দৃশ্য দেখা গেছে। এতে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। এ নিয়ে মোট সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা এবং তাদের ভূমিকা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিছিলে ব্যবহৃত ব্যানারে আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবিও দেখা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share: