Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী শিবু রায় - Chief TV

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী শিবু রায় - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  37 views
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী শিবু রায় - Chief TV

একাত্তরের মুক্তিযুদ্ধে যার কণ্ঠ মুক্তিকামী বাঙালির সাহস ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছিল, সেই বীর মুক্তিযোদ্ধা, কণ্ঠশিল্পী ও সুরকার শিবু রায় আর নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান।

মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনে সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন শিবু রায়। তার কণ্ঠে পরিবেশিত গান ও সুর মুক্তিযুদ্ধের সময় মানুষের মধ্যে দেশপ্রেম ও লড়াইয়ের চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে শিবু রায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সাংস্কৃতিক অঙ্গনেও নেতৃত্ব দিয়েছেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


Share: