Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / ডোবা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার - Chief TV

ডোবা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার - Chief TV

2026-09-17  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  24 views
ডোবা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার - Chief TV

নওগাঁর পত্নীতলায় রাস্তার পাশের একটি ডোবা থেকে বাবুল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রামের কাটাবাড়ি মোড়সংলগ্ন নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের পাশের একটি নয়নজুলি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বাবুল হোসেনের বলে শনাক্ত করেন।

নিহত বাবুল হোসেন নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


Share: