ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
জানা গেছে, প্রবাসফেরত মাহমুদুল হাসান স্ত্রী রুমি আক্তার, ছেলে আব্দুর রহমান (৭) ও মেয়ে মারিয়া মাহরীনকে নিয়ে মোটরসাইকেলে একটি দাওয়াতে যাচ্ছিলেন। পথে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হন।
জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় মাদারীপুরের রাজৈর উপজেলার ওই তরুণীর।
পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুদুয়া গ্রামের ভূঁইয়াবাড়ি থেকে ২০ বছর বয়সী ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে অপমৃত্যুর মামলা করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে তার মাথায় আঘাত ও শ্বাসরোধের আলামত পাওয়ার কথা উল্লেখ করা হলে ঘটনাটি নতুন মোড় নেয়। এরপর ফাতেমার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়।
পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে বাবা-মা তাকে জিজ্ঞাসাবাদ করলে পরে তার শারীরিক পরিবর্তনও লক্ষ্য করেন তারা। এরপর সোমবার তাকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের বিচারকের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, চার আসামির বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ না থাকলেও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ দণ্ডের কারণে তারা প্রায় সাত বছর কনডেম সেলে ছিলেন, যা তাদের পরিবারে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।
রাজধানীর খিলক্ষেতে মুক্তা ইসলাম মাওয়া (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর স্বামী সোহেল শিকদারের (৩১) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে যৌতুক ও পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে মুক্তার ওপর নির্যাতন চালাতেন সোহেল। মৃত্যুর আগে স্ত্রীকে মারধরের একটি ভিডিওও তিনি স্বজনদের কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবো ড্রোন জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির দাবি, অত্যাধুনিক এই স্বয়ংক্রিয় পানির নিচের যানটি সামরিক অভিযানে নজরদারি ও বিভিন্ন তথ্য সংগ্রহে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরানের এ দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওহাব মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
সোমবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে মাটিতে পড়ে থাকা অবস্থায় বাহারুলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে বাগানের ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, রাশেদুল নিখোঁজ হওয়ার পরদিন তার মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।