Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত - Chief TV

বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  43 views
বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত - Chief TV

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ওই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানে শনাক্ত ব্যক্তিরা ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে তথ্য পাওয়া গেছে।

বাংলাফ্যাক্টের তথ্যমতে, একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সেখানে ভাইয়ের সঙ্গে রাস্তায় বের হলে একদল ব্যক্তি তাকে হেনস্তা ও হামলা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, হামলার ভিডিওগুলো পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে বাংলাফ্যাক্ট নিয়মিত বিভিন্ন ভুল, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য যাচাই করে। পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণাও করে প্রতিষ্ঠানটি।


Share: