Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী - Chief TV

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  29 views
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী - Chief TV

লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু।

জানা যায়, রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে হাসান উদ্দিন রাসেল বলেন, তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে ওয়ার্ড সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। শনিবার জামায়াতের কর্মী, সদস্য ও সমর্থক মিলিয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে বিএনপির সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু বলেন, বিএনপির সুশৃঙ্খল নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-অগ্রযাত্রায় অনুপ্রাণিত হয়ে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাঁদের সবাইকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।


Share: