Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার - Chief TV

বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার - Chief TV

2026-09-18  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  20 views
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে সবুজ আলম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ আলম ওই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ ঘরে অসুস্থ হয়ে ছটফট করার একপর্যায়ে সবুজের মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, সবুজ মাদকাসক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। মাদকের টাকা নিয়ে তিনি প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও স্থানীয়দের ভাষ্য। তবে তার মৃত্যুর সঙ্গে মাদক গ্রহণের কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: