Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার নৌবাহিনীর - Chief TV

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার নৌবাহিনীর - Chief TV

2026-09-11  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  47 views
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার নৌবাহিনীর - Chief TV

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’ থেকে ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর সাগরে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের মধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণহীন হয়ে সাগরে ভাসতে থাকে এবং জেলেদের সঙ্গে যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা রাডারের মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্ত করে। রাতের অন্ধকার ও উত্তাল সমুদ্রের মধ্যেও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। ট্রলারে থাকা আহত এক জেলেকে নৌবাহিনীর চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসাও দেয়।

উদ্ধার অভিযান শেষে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি প্রায় ২৮ কিলোমিটার টেনে নিরাপদে দুবলার চরের বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্টের কাছে নিয়ে যান। পরে ট্রলারটি কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে দ্রুত অভিযান পরিচালনা করে ১২ জেলেকে নিরাপদে উদ্ধারের ঘটনায় নৌবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তায় আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং নৌযানের ইঞ্জিন ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 


Share: