Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত - Chief TV

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  36 views
বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত - Chief TV

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হন।

নিহত আরাফাত রহমান বাবু আশোকাঠী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আসাদুল ইসলাম (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনটি দুর্ঘটনাস্থলের গতিরোধক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে একই মহাসড়কের কটকস্থল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ।

নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তার সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কটকস্থল এলাকায় মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে তুরাগের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তুরাগ। পরে তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পৃথক দুই দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Share: