Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / ছাত্রদল নেতার বাড়ি থেকে ২০০ বোতল মদ উদ্ধার - Chief TV

ছাত্রদল নেতার বাড়ি থেকে ২০০ বোতল মদ উদ্ধার - Chief TV

2026-09-10  ডেস্ক রিপোর্ট  40 views
ছাত্রদল নেতার বাড়ি থেকে ২০০ বোতল মদ উদ্ধার - Chief TV

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে প্রায় ২০০ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়।

মোহাম্মদ আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী বলে জানা গেছে।

একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় সাগর বাসায় ছিলেন এবং তাকে আটক করা হয়েছে। তবে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা দাবি করেছেন, অভিযান চলাকালে সাগরকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে প্রায় ২০০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি এবং দুজনকে আটকের বিষয়ে জানতে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ছাত্রদল নেতা সাগরকে আটক করা হয়েছে কি না, উদ্ধার হওয়া মদের প্রকৃত পরিমাণ এবং এ ঘটনায় আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Share: