Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে ২ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান - Chief TV

চট্টগ্রামে ২ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  55 views
চট্টগ্রামে ২ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান - Chief TV

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো হাবিবুল করিম সিয়াম (১৫) ও মোবারক হোসেন (১৫)। তারা বায়েজিদ বোস্তামী এলাকার দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে থানায় যোগাযোগ করেন তারা।

নিখোঁজ হাবিবুল করিম সিয়াম তাহেরাবাদ আবাসিক এলাকার আতুরার ডিপো এলাকার সজরুল করিমের ছেলে। মোবারক হোসেন রূপবাত এলাকার মনির উদ্দিনের ছেলে। নিখোঁজের ঘটনায় হাবিবুল করিম সিয়ামের বাবা সোমবার (৭ সেপ্টেম্বর) বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার তাদের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


Share: