Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা - Chief TV

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা - Chief TV

2026-09-14  ডেস্ক রিপোর্ট  43 views
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা - Chief TV

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি নির্বাচনে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে দলটির প্রার্থীদের নাম জানানো হলো।


Share: