Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গিদারী স্বাস্থ্য ক্লিনিকে ওষুধ সংকট, প্রেসক্রিপশন নিয়ে ফিরছেন রোগীরা - Chief TV

গিদারী স্বাস্থ্য ক্লিনিকে ওষুধ সংকট, প্রেসক্রিপশন নিয়ে ফিরছেন রোগীরা - Chief TV

2026-09-11  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  43 views
গিদারী স্বাস্থ্য ক্লিনিকে ওষুধ সংকট, প্রেসক্রিপশন নিয়ে ফিরছেন রোগীরা - Chief TV

গাইবান্ধার গিদারী ইউনিয়ন কাউন্সিল বাজার স্বাস্থ্য ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই ক্লিনিক থেকে ওষুধ না পেয়ে প্রেসক্রিপশন হাতে নিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন দেওয়া হলেও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর প্রেসক্রিপশন পেলেও প্রয়োজনীয় ওষুধ সেখানে পাওয়া যায়নি। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরতা বেশি। সেখানে চিকিৎসা পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সহজলভ্য থাকা জরুরি। কিন্তু ওষুধ না পাওয়ায় অনেক রোগীকেই বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

এ অবস্থায় গিদারী ইউনিয়ন কাউন্সিল বাজার স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি নিয়মিতভাবে ওষুধ সরবরাহের ব্যবস্থা করে সরকারি স্বাস্থ্যসেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


Share: