Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে ত্রিপলবিহীন বালু পরিবহনে ৫৫ হাজার টাকা জরিমানা - Chief TV

কাজিপুরে ত্রিপলবিহীন বালু পরিবহনে ৫৫ হাজার টাকা জরিমানা - Chief TV

2026-09-16  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  29 views
কাজিপুরে ত্রিপলবিহীন বালু পরিবহনে ৫৫ হাজার টাকা জরিমানা - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুরে ওভারলোড ও যথাযথ ঢাকনা ছাড়া বালু পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় একটি বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার মেঘাই এলাকায় যাতায়াতের সময় বালুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

অভিযানে বালুবাহী ট্রাকে অতিরিক্ত বালু পরিবহন এবং যথাযথ ঢাকনা বা ত্রিপল ব্যবহার না করার বিষয়টি ধরা পড়ে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, ত্রিপল বা যথাযথ ঢাকনা ছাড়া বালু পরিবহনের ফলে সড়কে বালু পড়ে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। পাশাপাশি বালু থেকে সৃষ্ট ধুলাবালির কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের ওপর অতিরিক্ত চাপ পড়ে ক্ষতির আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বালু পরিবহনে আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্টদের ওভারলোডিং থেকে বিরত থাকার পাশাপাশি বালু পরিবহনের সময় যথাযথ ঢাকনা বা ত্রিপল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য, পরিবেশ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


Share: