Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / মান্দায় ২১০৫ লিটার মদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার - Chief TV

মান্দায় ২১০৫ লিটার মদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার - Chief TV

2026-09-16  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  37 views
মান্দায় ২১০৫ লিটার মদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার - Chief TV

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে দেশীয় চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান বা ওয়াশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশো ইউনিয়নের কসবামান্দা (ঠাকুর মান্দা) গ্রামে আমতি রানীর বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আমতি রানী ওই গ্রামের কার্তিক হালদারের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আমতি রানীর হেফাজত থেকে চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান বা ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়।

পরে উদ্ধার করা ওয়াশ উপস্থিত লোকজনের সামনে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নারীসহ এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Share: