Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / মোংলায় ১২০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজন গ্রেপ্তার - Chief TV

মোংলায় ১২০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজন গ্রেপ্তার - Chief TV

2026-09-18  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  18 views
মোংলায় ১২০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজন গ্রেপ্তার - Chief TV

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনের কাছ থেকে ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ফেরিঘাট এলাকাকে মাদক পরিবহনের একটি রুট হিসেবে ব্যবহার করা হতো কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিষ্ণুপুর গ্রামের কামাল হাওলাদার (৪০), মোংলার বৈদ্যমারী এলাকার মো. নুর আলম জমাদ্দার (২২) এবং নীলফামারী সদর উপজেলার পশ্চিম পুকুরপাড়া গ্রামের আঞ্জুমা আক্তার (২৫)। আঞ্জুমা বর্তমানে মোংলা পোর্ট পৌরসভার টিএ ফারুক স্কুলের পাশের একটি ভাসমান বসতিতে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং আটক ব্যক্তিদের সঙ্গে আন্তঃজেলা কোনো চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মোংলা ও উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


Share: