2026-09-14ডেস্ক রিপোর্ট
মামলা দুটি হলো নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলা। যাত্রাবাড়ী থানার দুই উপপরিদর্শক পৃথকভাবে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সংশ্লিষ্ট এক উপপরিদর্শক জানান, অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শিগগিরই আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
View more
2026-09-13ডেস্ক রিপোর্ট
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন করে ১ অক্টোবর ফেনী সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে।
View more
2026-09-13ডেস্ক রিপোর্ট
তিনি জানান, ওই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।
View more
2026-09-12ডেস্ক রিপোর্ট
এ ছাড়া তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি পিয়ার লার্নিং গ্রুপ, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের পর্ষদ ও বিভিন্ন কমিটির সদস্য ছিলেন।
View more
2026-09-12ডেস্ক রিপোর্ট
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর-বিতর্কের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের নিষ্পত্তি হলো।
View more
2026-09-12ডেস্ক রিপোর্ট
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যেভাবে পরিবর্তনের জন্য এগিয়ে এসেছিল, একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
View more
2026-09-12ডেস্ক রিপোর্ট
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল নানা উত্থান-পতন, আন্দোলন, সংগ্রাম ও প্রতিকূলতায় পূর্ণ। দেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেত্রীকে তার সমর্থকেরা গণতন্ত্রের প্রতীক ও আপসহীন নেত্রী হিসেবে স্মরণ করেন।
View more
2026-09-11ডেস্ক রিপোর্ট
আহত সেনা কর্মকর্তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা দেন তিনি।
View more
2026-09-11ডেস্ক রিপোর্ট
রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আসন্ন কয়েকটি ধর্মীয় দিবসকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত ইসরায়েলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়েছে। ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
View more